সাফ সুজুকি কাপে ব্যর্থতার পরও ফিফা র্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ১৭৯ নম্বরে উঠে এসেছে মারুফুল হকের শিষ্যরা।
গত এক মাসে খেলা চারটি আন্তর্জাতিক ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে দুটিতে। ১৭৯ অবস্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৮৭।
এদিকে সাফ চ্যাম্পিয়ন ভারত এগিয়েছে তিন ধাপ। ১৬৩ নম্বরে আছে দলটি। তিন ধাপ পেছালেও দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আফগানিস্তান (১৫৩)।
এদিকে শীর্ষ দশে কোনও হেরফের হয়নি। যথারীতি আগের মতো শীর্ষে রয়েছে বেলজিয়াম। এরপরেই রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের অবস্থান ছয় নম্বরে।
/এফআইআর/