সৌদি আরব সফর পিছিয়ে গেলো বাংলাদেশের

আজ সকালে সৌদি আরবের দাম্মামে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। সেখানে অনুশীলনের পাশাপাশি হওয়ার কথা ছিল প্রস্তুতি ম্যাচও। কিন্তু সৌদি থেকে কোয়ারেন্টিন শিথিল সংক্রান্ত ডকুমেন্ট হাতে না পাওয়ায় আর যাওয়া হলো না তাদের। এমন তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের বাকি তিন ম্যাচ হবে কাতারে। এর আগে নিজেদের প্রস্ততি আরও জোরালো করার জন্যেই সৌদি আরব যেতে চেয়েছিল বাংলাদেশ। সেখানে একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩০ মে দোহার বিমানে উঠার কথা।

কিন্তু এখন কোয়ারেন্টিন শিথিল সংক্রান্ত ডকুমেন্ট হাতে না পাওয়া আপাতত পরিকল্পনায় বদল এনেছে বাফুফে। কিছুদিন ঢাকাতেই অনুশীলন হবে জামাল ভূঁইয়াদের। সৌদি আরব থেকে কোয়ারেন্টিন সংক্রান্ত ডকুমেন্ট হাতে পেলেই সেখানে যাবে বাংলাদেশ দল।