আগামী দু বছর কোনও খেলোয়াড় কিনতে পারবে না দুই মাদ্রিদ প্রতিবেশী রিয়াল ও অ্যাটলেটিকো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ম ভঙ্গ করায় আগামী দু বছর এ ক্লাব দুটির খেলোয়াড় কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময়ে খেলোয়াড় নিবন্ধন করতে পারবে দল দুটি। তবে কোনও ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারবে না।
১৮ বছরের নিচে আন্তর্জাতিক ফুটবলার কেনার চুক্তি করে নিয়ম ভাঙায় বার্সেলোনাকেও এই নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এছাড়াও কাতালান ক্লাবটিকে ৪ লাখ ৫০ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয়েছিল।
/এমআর/