সমকামী বিদ্বেষী স্লোগান: আর্জেন্টিনার জরিমানা

nonameম্যাচ চলার সময় গ্যালারিতে থাকা সমর্থকরা সমকামী বিদ্বেষী স্লোগান দেওয়ায় আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার পাঁচটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করেছে ফিফা। দেশগুলো হলো- আর্জেন্টিনা, মেক্সিকো, উরুগুয়ে, চিলি ও পেরু।
২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের চারটি ম্যাচে এই ঘটনা ঘটার কারণে চিলিকে ৪৮ হাজার পাউন্ড জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। আর্জেন্টিনা, মেক্সিকো, উরুগুয়ে ও পেরুকে জরিমানা করা হয় ১৩ হাজার ৭২০ পাউন্ড করে।
এছাড়া একই ধরনের অপরাধে হন্ডুরাস ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলে জানিয়েছে ফিফা।

/এফআইআর/