ফিফার বিবৃতিতে বলা হয়, খেলোয়াড় কেনা ও ১৮ বছরের কম বয়সী খেলোয়ার নিবন্ধন সংক্রান্ত বেশ কয়েকটি নিয়ম ভঙ্গ করেছে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। যে কারণে আইন অনুযায়ী তাদের আগামী দু বছর খেলোয়াড় কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যদিও এই ধরনের অভিযোগের বিষয়টি নাকোচ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
এ নিষেধাজ্ঞার ফলে আগামী দুটি ট্রান্সফার উইন্ডোতে (আঠারো মাস) কোনও খেলোয়াড়কে স্বাক্ষর করাতে পারবে না রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো।
উল্লেখ্য, ১৮ বছরের নিচে আন্তর্জাতিক ফুটবলার কেনার চুক্তি করে নিয়ম ভাঙায় বার্সেলোনাকেও এই নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এছাড়াও কাতালান ক্লাবটিকে ৪ লাখ ৫০ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয়েছিল।
/এফআইআর/