সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন

বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে নেপাল ও মালদ্বীপ। 

শুক্রবার সেমিফাইনাল নিশ্চিত করে গ্রুপ 'এ'-এর চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্সআপ নেপাল। প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার অপেক্ষা ছিল শুধু। শনিবার দিনের প্রথম ম্যাচে নিশ্চিত হলো 'বি' গ্রুপের দুই সেমিফাইনালিস্ট। 

এদিন বাহরাইন বনাম মালদ্বীপ ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় দলদুটি সেমিফাইনালে পৌঁছে যায়। সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মালদ্বীপ। আর পাঁচ পয়েন্ট করে অর্জন রানার্সআপ হয় বাহরাইন।

নিয়ম অনুযায়ী সেমিতে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে গ্রুপ 'বি' এর রানার্স আপ মালয়েশিয়ার। আর দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ 'এ' রানার্সআপ নেপাল মুখোমুখি হবে গ্রুপ 'বি' চ্যাম্পিয়ন মালদ্বীপের।

সোমবার প্রথম সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ ও বাহরাইন। মঙ্গলবার দ্বিতীয় সেমিতে মাঠে নামবে নেপাল ও মালদ্বীপ।

/এমআর/