ক্লাবগুলোর ‘ঘর’ গোছানোর সময় জানালো বাফুফে

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। যে কারণে আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বেশিরভাগ খেলা ঢাকার বাইরে হতে যাচ্ছে।

নতুন মৌসুমে দলবদলের সময়ও নির্ধারণ হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে দলবদল। এই সময়ের মধ্যে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের দলবদল সম্পন্ন করতে হবে।

পেশাদার লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছেন, ‘আগামী বছরে পেশাদার লিগের বেশিরভাগ ম্যাচ ঢাকার বাইরে হবে। সে কারণে শুরুতে ১৯ মাঠ থেকে ১০ মাঠ বেছে নিয়েছি। মাঠের সার্বিক অবস্থা ও দর্শকের কথা চিন্তা করে সব মিলিয়ে ছয় মাঠ বেছে নেবো। এক্ষেত্রে এক মাঠে দুটি দল হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবো।’

২৭ নভেম্বর স্বাধীনতা কাপ দিয়ে মৌসুম শুরু হবে। লিগের ১২ ও আমন্ত্রিত চার দল নিয়ে হবে এই প্রতিযোগিতা।

এছাড়া এবার ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছে।