সাফে জ্বরের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি মিডফিল্ডার সোহেল রানা। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন শেষ দিকে। তবে আজ বৃহস্পতিবার স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে শুরু থেকে খেলতে যাচ্ছেন তিনি। কোচ অস্কার ব্রুজন তাকে রেখেই একাদশ সাজিয়েছেন।
তৃতীয় এই ম্যাচকে সামনে রেখে আরও একটি পরিবর্তন এনেছেন ব্রুজন। ডিফেন্ডার রহমত মিয়া একাদশে জায়গা করে নিয়েছেন। মূলত ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের লাল কার্ড ও রাকিব হোসেনের দুই হলুদ কার্ডের কারণে আজ একাদশে পরিবর্তন আনতে হয়েছে। আগের মতো কোচ সম্ভাব্য ৪-১-৪-১ ছকে দলকে খেলাতে পারেন।
উইংয়ে রাকিবের পজিশনে খেলবেন মোহাম্মদ ইব্রাহিম। আর বিশ্বনাথের রাইটব্যাকে পজিশনে রহমত। মিডফিল্ডে থাকবেন সোহেল রানা।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, সোহেল রানা, জুয়েল রানা ও মতিন মিয়া।