নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৬:১০আপডেট : ০৩ জুন ২০২৬, ১৬:১০

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে একটু পরই মাঠে নামছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে হিমালয়ের দেশটির বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। পরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ভারতের গোয়ায় অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে।

তিনটি পরিবর্তনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রক্ষণভাগে আফঈদা খন্দকারের প্রত্যাবর্তন। পারফরম্যান্সে ঘাটতির কারণে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছিল সুরমা জান্নাতকে। তবে ভারতের বিপক্ষে ম্যাচের চাপ সামলাতে না পারায় বাটলার আবারও আস্থা রেখেছেন আফঈদার ওপর।

এছাড়া একাদশে ফিরেছেন সুরভী আকন্দ প্রীতি ও উমেহলা মারমা। অন্যদিকে, গত দুটি সাফ চ্যাম্পিয়নশিপের অন্যতম সেরা খেলোয়াড় মনিকা চাকমা পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় জায়গা হারিয়েছেন। একই কারণে একাদশের বাইরে রাখা হয়েছে শামসুন্নাহার জুনিয়রকেও।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলকিপার), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, সুরভী আকন্দ প্রীতি, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা ও আনিকা রানিয়া সিদ্দিকা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী