আজ (মঙ্গলবার) শ্রীলঙ্কার সঙ্গে ড্র করলেই চার জাতি প্রতিযোগিতায় ফাইনালে খেলতে পারবে বাংলাদেশ। তবে ড্র নয়, জিতেই ফাইনালে খেলতে চায় জামাল ভূঁইয়ারা। সেই লক্ষ্যে মালদ্বীপের বিপক্ষে জয়ী একাদশের ওপর ভরসা রেখেছেন কোচ মারিও লেমস।
সেশেলসের বিপক্ষে ৪-২-৩-১ ছকে খেলেছে দল। মালদ্বীপের বিপক্ষে ৪-১-৪-১ ফর্মেশনে খেললেও আজ আবার পরিবর্তন হচ্ছে। সম্ভাব্য ৪-৩-৩ ছকে মাঠে নামবে বাংলাদেশ।
আগের মতোই তেকাঠির নিচে আনিসুর রহমান জিকোই ভরসা। লেফট ব্যাক রহমত মিয়া, সেন্ট্রাল ব্যাক টুটুল হোসেন বাদশা ও তপু বর্মণ, আর রাইট ব্যাকে সুশান্ত ত্রিপুরা আছেন। মধ্যমাঠে জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ ও মোহাম্মদ হৃদয়। নাম্বার নাইন হিসেবে আছেন সুমন রেজা। তার দুই পাশে রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।
বাংলাদেশ একাদশ (৪-৩-৩): আনিসুর রহমান জিকো; সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, রহমত মিয়া; জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মোহাম্মদ হৃদয়; মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, সুমন রেজা।