এই লিগের জন্য ফুটবলের উন্মাদনা তৈরি করতে বিজ্ঞাপন চিত্রের কাজ চলছে। নারায়ণগঞ্জের রুপগঞ্জ, বসুন্ধরা ৩০০ ফিট, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শ্যুটিং করার পর মঙ্গলবার হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বিএসএল নিয়ে প্রমোটি হবে এক মিনিটের। এতে অংশ নিয়েছেন সাবেক তিন তারকা ফুটবলার কায়সার হামিদ, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও শেখ মোহাম্মদ আসলাম। এই প্রোমোটির পরিচালক রৌম্য খান বলেন, ‘ফুটবলের জনপ্রিয়তা, উন্মাদনা ফিরিয়ে আনতে ও আইএসএলের মতো বিএসএলকে আকষর্ণীয় করতে আমাদের এই প্রচেষ্টা।’
‘সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় ও বাফুফের ব্যবস্থাপনায় বাংলাদেশে প্রথম বারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মাস থেকে ইলেকট্রনিক মিডিয়াতে এই প্রোমো প্রচারিত হওয়া শুরু করবে।
/আরএম/এফআইআর/