সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে ব্যর্থতা তদন্তের সময় বাড়ল

সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্যর্থতার তদন্তে সময়সীমা বাড়ানো হয়েছে। এই টুর্নামেন্ট দুটির ব্যর্থতা তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এর আগে বেশ কিছু ইলেকট্রনিক মিডিয়া খবর প্রচারিত করে যে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে বাফুফে সময়সীমা বাড়ানোয় সে খবর গুঞ্জন বলে প্রমাণিত হলো। 

আজ বুধবার বাফুফে ভবনে ন্যাশনাল টিমস কমিটির এক সভায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। 

ইতিমধ্যে বঙ্গবন্ধু গোল্ড কাপে প্রশাসনিক দলনেতা হিসেবে দায়িত্ব পালন করা আজমল আহমেদ তপন তার প্রতিবেদন বাফুফের কাছে জমা দিয়েছেন। সাফ চ্যাম্পিয়নশিপে দলের ম্যানেজার ইলিয়াস হোসেনও তার প্রতিবেদন বাফুফ‌‌েকে হস্তান্তর করেছেন। তবে এগুলো তদন্ত প্রতিবেদন নয়, ব্যক্তিগত পর্যবেক্ষণ। অর্থচ বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হয়েছে তদন্ত প্রতিবেদনই জমা দিয়েছেন তারা। 

/এমআর/