প্রায় ১০ কোটি টাকায় দল গড়েও সাফল্য পাচ্ছিলো না শেখ রাসেল। প্রিমিয়ার ফুটবল লিগে টানা চার ম্যাচ হেরে তলানিতে অবস্থান করছে। এই অবস্থায় দলের হেড কোচ সাইফুল বারী টিটু ও ম্যানেজার সাবেক তারকা ফুটবলার খন্দকার ওয়াসিম ইকবালকে বরখাস্ত করা হয়েছে।
আজই মৌখিকভাবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত ভারপ্রাপ্ত কোচ হিসেবে থাকবেন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। ক্লাবটির ডিরেক্টর (ক্রীড়া) সালেহ জামান সেলিম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংগঠক বলেছেন, দলের খারাপ পারফরম্যান্সের কারণে টিটুকে বরখাস্ত করা হয়েছে। আর কর্তব্যে অবহেলার কারণে ম্যানেজারকেও রাখা হয়নি। আজই তাদের মৌখিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল চিঠি দেওয়া হবে।
সাইফুল বারী টিটু চার বছর ধরে দলটির কোচ ছিলেন। আর ওয়াসিম এবারই ম্যানেজার পদে যোগ দিয়েছিলেন।