সিলেটের বন্যায় আপাতত হচ্ছে না প্রিমিয়ার লিগও

বন্যার কারণে সিলেটে আগামী ২৩ ও ২৬ জুন ফিফা প্রীতি ম্যাচ হচ্ছে না। ভেন্যু বদলে ঢাকায় হচ্ছে সাবিনাদের ম্যাচ। বন্যার প্রভাব পড়েছে প্রিমিয়ার ফুটবল লিগেও। আপাতত দুই রাউন্ডের খেলা সিলেটে হচ্ছে না। 

এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য এত দিন লিগ স্থগিত ছিল। ফের ২০ জুন শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পেছানো হয়েছে। আগামী ২১ জুন বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ সিলেটে হওয়ার কথা ছিল। এখন সেটি মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে। 

এছাড়া সূচিতে কিছু রদবদলও আছে। কুমিল্লাতে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ হবে ২২ জুন।