ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করায় কষ্ট হচ্ছে এনরিকের!

ফুটবল বিশ্লেষক থেকে আচমকা কোচ হয়েছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তী গ্যারি নেভিল। দায়িত্ব নেওয়ার পর ১৫ ম্যাচে মাত্র চারটি জয় তুলতে পেরেছে নেভিলের শিষ্যরা। এ নিয়ে তীব্র সমালোচনার শিকার তিনি। ইতিমধ্যে উঠেছে পদত্যাগের দাবিও। এনরিকে
তবে সবচেয়ে বড় আঘাতটা পেয়েছেন তিনি বুধবার রাতে বার্সেলোনার সঙ্গে খেলায়। এদিন মূলত তার দলকে নিয়ে ছেলেখেলায় মেতে উঠেছিলেন মেসি-নেইমার-সুয়ারেজরা। সুয়ারেজ করেছেন চার গোল, মেসি তিনটি। নেইমার একটি পেনাল্টি ও আরেকটি সহজ গোলের সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা আরও বাড়তে পারতো। সব মিলিয়ে চরম দুর্দশায় নেভিল ও ভ্যালেন্সিয়া। 

এমন জয়ের পর খুশিই থাকার কথা বার্সা কোচ লুইস এনরিকের। তবে ম্যাচের পর বার্সা কোচ দুঃখ প্রকাশ করলে নেভিলের কাছে। তাও আবার শিষ্যদের গোলবন্যার জন্য। 

এনরিকে বলেন, 'ভ্যালেন্সিয়া ও নেভিলের জন্য আমার কষ্টই লাগছে। এটা সত্যি যে তারা খুব খারাপ সময় পার করছে। কোনও প্রতিপক্ষের এমন দশা দেখতে চাই না আমরা।' তবে কি এমন জয়ে অনুশোচনায় পুড়ছেন এনরিকে। বার্সা কোচের সোজা উত্তর, 'আমরা শুধু আমাদের কাজটা করেছি। তবে আশা করছি তারা শিগগিরই খারাপ সময় কাটিয়ে উঠবে।'
/এমআর/