শেষ মিনিটের গোলে ম্যানইউর সঙ্গে চেলসির ড্র

নিশ্চিত জয়ের পথেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত ৯০ মিনিট অবধি ১-০তে এগিয়ে ছিল রেড ডেভিলসরা। কিন্তু অতিরিক্ত সময়ে করা কস্তার গোলে ম্যানইউর সঙ্গে ড্র করলো ব্লুজরা।চেলসি ড্র
রবিবার স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে গোল পায়নি কোন দলই। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে লিগার্ডের গোলে এগিয়ে যায় ম্যানইউ (১-০)। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-০ ব্যবধানেই। তবে অতিরিক্ত সময়ে দিয়েগো কস্তার গোলে ড্র করে মাঠে ছাড়ে চেলসি। ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকায় ১৩তম স্থানেই রয়েছে চেলসি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানেই রয়েছেই ম্যানইউ।

দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। বাের্নমাউথকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে গানাররা। বোর্নমাউথের মাঠে ম্যাচের ২৩ মিনিটে ওজিলের গোল লিড নেয় আর্সেনাল। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন চ্যাম্বারলিন (২-০)। শেষ অবধি ২-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
এই জয়ে ম্যানসিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসল আর্সেনাল। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট তাদের। সমান ৪৮ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। আর ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লেস্টার সিটি।

/এমআর/