কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যেন গোল উৎসবে নেমেছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই কোরিয়ার জালে চার গোল করেছেন নেইমার-জেসুসরা। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচের শুরু থেকে রুদ্রমূর্তিতে ব্রাজিল।
৭ মিনিটে দুর্দান্ত আক্রমণে এগিয়ে যায় ব্রাজিল। গোল করেন ভিনিসিয়ুর জুনিয়র। ডান দিকে অসাধারণ পাস। বাঁ দিকে বল পান ভিনিসিয়ুস। গোল করেই গোটা দলের সাম্বার নাচ।
১০ মিনিটে আবারও গোল। রিচার্লিসনকে বক্সের মধ্যে ফাউল করেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। ঠান্ডা মাথায় গোল করলেন নেইমার। চলতি বিশ্বকাপে এটাই নেইমারের প্রথম গোল।
খেলার ২৯ মিনিটে রিচার্লিসন ঝলক। মাথায় বল নিয়ে জাগলিং করে সতীর্থদের সঙ্গে অনবদ্য পাস খেললেন। সেখান থেকে সিলভার পাসে গোল করলেন রিচার্লিসন।
৩৬ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। এবার লুকাস পাকেতা। বাঁ দিক থেকে ক্রস দিয়েছিলেন ভিনিসিয়ুস। সেখান থেকে চলতি বলে শটে গোল পাকুয়েতার।