ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ০৮:৫৬আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৪:৩৭

এই সকাল যে অন্য দিনের চেয়ে একটু আলাদা। কারণ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এসেছেন বাংলাদেশে! তাই প্রিয় খেলোয়াড়কে একনজর দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ভোর থেকেই ছিল কিছু উৎসাহী লোকজনের ভিড়।

নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে সোমবার (৩ জুলাই) ভোরে ঢাকায় এসে পৌঁছেছেন মার্টিনেজ। এ সময় তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফ।

তবে মার্টিনেজের ঢাকা সফর সীমিত আকারে বলে জানিয়েছে আয়োজক সংস্থা নেক্সট ভেঞ্চার্স। ১১ ঘণ্টার সফরে বিমানবন্দর থেকে তিনি হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে যাবেন নেক্সট ভেঞ্চার্স কার্যালয়ে।

সেখানে কিছুক্ষণ অবস্থান করে মার্টিনেজ গণভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। সাক্ষাৎ শেষে তিনি বিমানবন্দরে যাবেন। আজ বিকালেই কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিলিয়ানো মার্টিনেজ   ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে পারে স্মারকস্বরূপ জার্সি হস্তান্তর অনুষ্ঠান। এরপর বিকালের ফ্লাইটে এমি মার্টিনেজ ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশে। সেখানে দুদিনব্যাপী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মার্টিনেজ তার সফরের সময় এই প্রতিষ্ঠানের কার্যালয়ে ফটোশুট, শর্ট ইন্টারভিউর মতো কার্যক্রমে অংশ নেবেন। এ সময় সীমিত কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়সহ কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন।

তাদের মধ্যে আছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

/টিএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
অবসর নয়, ক্রোয়েশিয়ার জার্সিতে মাঠে নামছেন মদরিচ
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক