কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে শনিবার (২১ জানুয়ারি) প্রথম দিনের খেলায় বাংলা নিউজ২৪ডটকমকে টাইব্রেকারে হারিয়েছে ঢাকা ট্রিবিউন। ম্যাচ সেরা হন ঢাকা ট্রিবিউনের অধিনায়ক ফজলে রাব্বি মুন। এছাড়া প্রথম দিনে জয় পাওয়া অন্য দলগুলো হচ্ছে—সময়ের আলো, জাগো নিউজ, টি-স্পোর্টস, আর টিভি, ডেইল স্টার, এটিএন বাংলা, কালবেলা।
এবার ৩২টি মিডিয়া হাউজ নিয়ে স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমন্ত্রণমূলক কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আজ (শনিবার) থেকে শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ টি এম সাঈদুজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মনি, বাংলাদেশ স্পোটর্স জার্নালিস্টস অ্যঅসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
ঢাকা পোষ্টকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে আরটিভি। বাংলা নিউজ ২৪.কম ও ঢাকা ট্রিবিউনের ম্যাচটিও টাইব্রেকারে গড়ায়। ৫-৪ ব্যবধানে ম্যাচ জেতে ঢাকা ট্রিবিউন। এছাড়া বাংলা ভিশনের বিপক্ষে কালবেলাকে ২-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়।