নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করলো ব্রাজিলের আদালত

কর ফাঁকির অভিযোগে ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির আদালত। মঙ্গলবার নেইমারের প্রায় ১৯২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল ( প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যমানের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সাও পাওলোর ফেডারেল কোর্ট। যার মধ্যে রয়েছে তার ব্যক্তিগত জেট বিমান এবং ইয়টও।নেইমার
মঙ্গলবার ব্রাজিলের ফেডারেল কর অ্যাজেন্সির অডিটর ইয়াগারো মার্টিনস এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নেইমার যদি কর ফাঁকি মামলায় জরিমানার অর্থ পরিশোধ করেন তবে তাকে জেলে যেতে হবে না। তিনি আরও জানান, কর পরিশোধ করতে ব্যর্থ হলে নেইমার উক্ত সম্পত্তি ব্যবহার করতে পারবেন না। এছাড়া কর পরিশোধের আগে এসব সম্পত্তি তিনি বিক্রিও করতে পারবেন না। 

গত বছর নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, সান্তোসে থাকতে দুই বছরে (২০১১ থেকে ২০১৩) ৬৩ মিলিয়ন রিয়াল কর ফাঁকি দিয়েছিল নেইমার, তার পরিবার। কিন্তু এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন নেইমার। 

গত সেপ্টেম্বরেই সাও পাওলোর আদালত ইঙ্গিত দিয়েছিল, নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে। ব্রাজিলের পত্রিকার এ রিপোর্টে জানা হয়েছিল এমনটাই। এরপর নেইমারের বাবা উচ্চ আদালতে আপিল করেন। সেই আপিল প্রত্যাখ্যান করেছে আদালত। বাজেয়াপ্ত করা হয় নেইমারের ১৯২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল মূল্যমানের সম্পত্তি। যা ডলারের হিসেবে ৫০ মিলিয়ন, আর ইউরোতে দাঁড়ায় ৪৫ মিলিয়ন।

স্পেনের আদালতেও নেইমারের বিরুদ্ধে ঝুলে আছে কর ফাঁকির মামলা। খেলার পাশাপাশি বার্সেলোনা ফরোয়ার্ডকে সামলাতে হচ্ছে আদালতও।

/এমআর/