ডাগআউটে থেকে বিতর্ক তৈরি করে শাস্তি পাওয়া যেন হোসে মরিনহোর জন্য কোনো ব্যাপারই নয়। এবার রেফারির ড্রেসিংরুমে ঢুকে ‘গুরুতর আপত্তিকর অভিব্যক্তি’ দেখিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন সিরি আ জায়ান্ট রোমার কোচ।
মঙ্গলবার রাতে ক্রেমোনেসের সঙ্গে লিগ ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে চতুর্থ রেফারি মার্কো সেরার সঙ্গে বাগবিতণ্ডা হয় মরিনহোর, দেখেন লাল কার্ড। তখন রোমা ১-০ তে এগিয়ে ছিল। পরে লিওনার্দো স্পিনাজ্জোলা সমতা ফেরান এবং ৮৩তম মিনিটে ড্যানিয়েল কোফানির গোলে ২৬ বছরে ইতালিয়ান শীর্ষ লিগে প্রথম জয় পায় ক্রেমোনেসে।
হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি মরিনহো। ক্ষোভ নিয়ে ঢুকে পড়েন রেফারির রুমে এবং আপত্তিকর অভিব্যক্তি দেখান। তার শাস্তি হিসেবে সিরি আয় পরের দুটি ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না মরিনহো। সঙ্গে জরিমানা গুনতে হবে ১০ হাজার ইউরো।