ঘর গোছালো ঢাকা মোহামেডান

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য খেলোয়াড় চূড়ান্ত করেছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের তরুণ খেলোয়াড় ফরোয়ার্ড আমিনুর রহমান সজিব, মিডফিল্ডার ইউসুফ সিফাত, ডিফেন্ডার মাশুক মিয়া জনি রয়েছেন দলে। জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ ও অবদুল মালেককেও রেখেছে তারা।মোহামেডান ক্লাব
খেলোয়াড়দের আগামী ২০শে ফেব্রুয়ারি, শনিবার দুপুর ২টায় ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে ক্লাবে রিপোর্ট করার অনুরোধ করেছে ক্লাব।

মোহামেডানের দেশি খেলোয়াড়রা হলেন: ওমর ফারুক বাবু, আশিক আহমেদ, আমিনুর রহমান সজীব, শাহিনুর রহমান, ইউসুফ সিফাত, এসানুল হক , মিলন, তৌহিদুল আলম সবুজ, কায়সার আহমেদ রাজিব, সাইদুর রহমান সাঈদ, মাসুদ রানা, ইউসুফ আলী খান, বিপলু আহমেদ, নেহাল ,সাহেদ হোসেন সাহেদ,জামাল হোসেন, রানা বিশ্বাস, মাসুক মিয়া জনি, রাশেদুল ইসলাম শুভ, আব্দুল মালেক, বিশ্বনাথ ঘোষ, এমদাদুল হক মনু, জায়েদ আহমেদ ও কৃষ্ণ কুমার।

/আরএম/এমআর/