পুঁচকে দলের কাছে ম্যানইউর হার

_88339740_carrick_rexএকের পর এক হতাশার খবর পেয়েই যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গাল। দলটির অধিনায়ক রুনির চোটের পর ইউরোপা লিগে প্রথম লেগে পুঁচকে ডেনিশ ক্লাব মিডজিল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে ইংলিশ জায়ান্টরা।বৃহস্পতিবার রুনি না থাকায় সেখানে যুক্ত হন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। মিডজিল্যান্ডের ঘরের মাঠ এমসিএইচ অ্যারেনায় ম্যাচের ৩৭ মিনিটে মেম্ফিস ডিপাইয়ের গোলে এগিয়ে যায় ম্যানইউ। তবে সাত মিনিট পর মিডফিল্ডার পিওনি সিস্টোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
ম্যাচের ৭৭ মিনিটে স্বাগতিক দর্শকদের আরেকবার গোলের আনন্দে ভাসান মিডজিল্যান্ডের নাইজেরিয়ান স্ট্রাইকার পল ওনুয়াচু। শেষ দিকে আর কোনও গোল না হওয়ায় ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় রেড ডেভিলসদের।
তবে হারলেও একটি অ্যাওয়ে গোল থাকায় শেষ ষোলোর জন্য এখনই হাল ছেড়ে দিচ্ছে না ম্যানইউ।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো সময় কাটানো লিভারপুল ড্র নিয়ে বাড়ি ফিরেছে। ইউরোপা লিগে জার্মানির পুঁচকে অগসবার্গের সঙ্গে গোলশূন্য ড্র করেছে অলরেডসরা।
/এফআইআর/