২০১৫ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টিনার। সেই চিলির বিপক্ষে ম্যাচ দিয়েই ২০১৬ কোপা আমেরিকা শুরু করবে আর্জেন্টিনা। টুর্নামেন্টটি সাধারণ চার বছর পরপর অনুষ্ঠিত হলেও ১০০ বছর পূর্তি উপলক্ষে এক বছরের মধ্যেই কোপার ৪৫তম বিশেষ এই আসরটি হতে যাচ্ছে।
আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় শতবর্ষ বিশেষ কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার। তাতে ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা-চিলির সঙ্গে আছে পানামা ও বলিভিয়া।
ব্রাজিল পড়েছে ‘বি’ গ্রুপে। সেলেসাওদের সঙ্গে আছে ইকুয়েডর, হাইতি ও পেরু। ‘এ’ গ্রুপটা হয়েছে সবচেয়ে কঠিন। এই গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টারিকা ও প্যারাগুয়ে। ‘সি’ গ্রুপে মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা ও ভেনেজুয়েলা। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে।
ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্টগুলোর একটি হলো এই কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল ১৯১৬ সালে। সাধারণত চার বছর পর পর হয়ে থাকে টুর্নামেন্টটি। তবে এ বছর ১০০ বছর পূর্তি উপলক্ষে এক বছরের মধ্যেই কোপার ৪৫তম বিশেষ এই আসরটি হতে যাচ্ছে।
আগামী ৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রে বসবে এবারের আসর। ১২ দলের বদলে এবার অংশ নিচ্ছে ১৬টি দল। ৩ জুন যুক্তরাষ্ট্র-কলম্বিয়া ম্যাচ দিয়ে শুরু হবে কোপার এই বিশেষ আসর। ব্রাজিলের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে, ৪ জুন। ৬ জুন আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে খেলবে।
এ গ্রুপ: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, কোস্টারিক ও কলাম্বিয়া।
বি গ্রুপ: ব্রাজিল, পেরু, হাইতি ও ইকুয়েডর।
সি গ্রুপ: মেক্সিকো, ভেনেজুয়েলা, জ্যামাইকা ও উরুগুয়ে।
ডি গ্রুপ: আর্জেন্টিনা, বলিভিয়া, পানামা ও চিলি।
/এমআর/