‌‌‌পেলে-ম্যারাডোনাকে ছাড়িয়ে যাচ্ছেন মেসি: জিকো

পেলে ও ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো।মেসি
'সাদা পেলে; বলে খ্যাত জিকো বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'পেলে, গারিঞ্চা, ইয়োহান ক্রুইফ, বেকেনবাওয়ার এবং ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়া শুরু করেছে মেসি।'

ক্লাব পর্যায়ে সব শিরোপা জেতা মেসিকে মেসিকে ‘পরিপূর্ণ খেলোয়াড়’ হিসেবে উল্লেখ করেন ৬২ বছর বয়সী এই সাবেক ফুটবলার। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। জিকো বলেন, নিজেদের মাঠে তো বটেই এমনকি আর্সেনালের মাঠ এমিরেটসেও ফেভারিট মেসি-নেইমার সুয়ারেজরা।

/এমআর/