এআইইউবি আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর অফিস অব স্পোর্টসের উদ্যোগে আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ।

গত ৩০ মে বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিএএফ শাহীন কলেজ ১-০ গোলে গভঃ সাইন্স কলেজকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন বিএএফ শাহীন কলেজের সানজিদ।

এছাড়া সর্বোচ্চ গোলদাতা একই কলেজের বাইজিদ, সেরা গোলকিপার জিশাদ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ইমন।

ঢাকা মহানগরীর ৪৮টি কলেজ নিয়ে টুর্নামেন্টের ফাইনাল শেষে এআইইউবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় এআইইউবি এর রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক মনজুর এইচ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।