কিংসলেকে ছাড়াই বাংলাদেশের সাফ দল চূড়ান্ত

ভারতের বেঙ্গালুরুতে চলতি মাসে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আজ শুক্রবার বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা হয়েছে।

২৩ সদস্যের দলে জায়গা হয়নি শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন, এলিটা কিংসলে, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, মাশুক মিয়া জনি ও মেহেদী হাসান শ্রাবণের। চোট ও পারফরম্যান্স বিবেচনায় ৭ জনকে রাখা হয়নি চূড়ান্ত দলে। 

প্রথমবারের মতো লাল সবুজ দলে জায়গা করে নিয়েছেন শেখ মোরছালিন, আলমগীর ও রফিকুল ইসলাম। 

গত ১৩ মে ৩৫ জনের দল ঘোষণা করেছিল বাফুফে। গত শনিবার তা আরও ছোট করা হয়। পাঁচ জনকে বাদ দিয়ে ৩০ জনের দল নিয়ে শুরু হয়েছিল নতুন ক্যাম্প।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের প্রতিপক্ষ লেবাননের সঙ্গে। ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা। এছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। এর আগে ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে বেঙ্গালুরু যাবে দল।

বাংলাদেশের স্কোয়াড:

আনিসুর রহমান জিকো, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, সোহেল রানা, রাকিব হোসেন, সুমন রেজা, শেখ মোরছালিন, শহিদুল আলম, ফয়সাল আহমেদ ফাহিম, রহমত মিয়া, মো. সোহেল রানা, আলমগীর মোল্লা, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, মেহেদী হাসান মিঠু, রবিউল হাসান, ইশা ফয়সাল, আমিনুর রহমান সজীব, মজিবুর রহমান জনি, মিতুল মারমা, রফিকুল ইসলাম।