বৃষ্টিতে জমে উঠেছিল ম্যানসিটির বিজয় উৎসব

‘তিন ট্রফি নিয়ে বাসে উঠতে আর অপেক্ষা করতে পারছি না’, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে হারানোর পর বলেছিলেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। সেই অপেক্ষার অবসান হলো সোমবার। ছাদখোলা বাসে তিন ট্রফি নিয়ে বিজয়ী ক্লাবকে বরণ করে নিতে হাজার হাজার ভক্ত একত্রিত হয়েছিল ম্যানচেস্টার সিটি সেন্টারে।

নেচে উদযাপন করেন হাল্যান্ডএমন উৎসবের দিনে নেমেছিল ‘বেরসিক’ বৃষ্টি। মাঝেমধ্যে বজ্রপাতের শব্দও শোনা গেছে। কিন্তু কিছুই থামাতে পারেনি এই বিজয় আনন্দকে।

বরং গার্দিওলা আরও খুশি। বৃষ্টিতেই আনন্দটা আরও বেড়ে গেছে বললেন তিনি। বর্ষসেরা প্রিমিয়ার লিগ কোচ হাজার দর্শকদের সামনে মঞ্চে উঠে বললেন, ‘কী সুন্দর প্যারেড, কী সুন্দর বিকাল। এই বৃষ্টির কারণেই উৎসবটা আরও দারুণ হলো, নয়তো এটা ম্যানচেস্টার নয়। আমরা রোদ চাই না।’

তিন ট্রফি নিয়ে মূল মঞ্চে ম্যানসিটির খেলোয়াড়রাবৃষ্টিতে নাচতেও দেখা গেছে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জেতা ম্যানসিটির খেলোড়দের। ছাদখোলা বাসে ট্রফি হাতে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন ইকে গুন্ডোগান, জন স্টোন্স, আর্লিং হাল্যান্ড ও কেভিন ডি ব্রুইনারা। রাস্তায় তাদের চারজনের একটি সৃজনশীল ম্যুরাল দৃষ্টি কেড়েছিল।

খেলোয়াড়দের স্বাগত জানাতে রাস্তায় আঁকা ম্যুরালজ্যাক গ্রিলিশ বলেন, ‘আসলে গত ২৪ ঘণ্টা আমার জীবনের সেরা রাত ও দিন কেটেছে। সত্যি কথা বলতে, আমার মনে হয় না আমি ঘুমিয়েছি।’

ম্যানসিটিকে ট্রেবল এনে দেওয়া কোচ গার্দিওলার আনন্দ ছিল একটু বেশিঘণ্টাখানেক উৎসবের পর খেলোয়াড়রা মঞ্চ ছাড়লেও সিটি ভক্তরা সারারাতই আনন্দ উদযাপন করেছেন।