আত্মবিশ্বাস নিয়ে বেঙ্গালুরুতে যাচ্ছে বাংলাদেশ 

কম্বোডিয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে গিয়েছিল বাংলাদেশ। স্থানীয় টিফফি আর্মিকে হারানোর পর দেশটির জাতীয় দলের বিপক্ষে দারুণ জয়ে আত্মবিশ্বাস নিয়ে শুক্রবার বিকালে নমপেন ছাড়ছে তারা। গন্তব্য ভারতের বেঙ্গালুরু, যেখানে শুরু হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে তাদের পৌঁছানোর কথা।

দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘দল তিন চার দিন আগে গেলে ভালো। খেলোয়াড়রা স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে। সব কিছু মিলিয়ে দলের জন্য ভালো হয়।’

সাফের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘সাফে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। প্রথম ম্যাচে লেবাননের সঙ্গে পয়েন্ট নিতে পারলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। অবশ্যই লক্ষ্য শিরোপা।’

কম্বোডিয়ায় দুই ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী জামাল, ‘দলের আত্মবিশ্বাস আগের চেয়ে একটু বেড়েছে। এটা দলের জন্য ভালো। শেষ দুটো ম্যাচ জিতেছি। আমি চাই আরও ভালো খেলতে হবে। আত্মবিশ্বাস আরও বাড়াতে হবে। ১-০ গোলে ম্যাচ জিতেছি। ঠিক আছে। এখন আরও একটু ভালো খেলতে হবে। লেবানন ম্যাচ এরপর আমাদের।  এটা নিয়ে কাজ করতে হবে। কীভাবে খেলতে হবে,  আক্রমণ করতে হবে। এসব  ট্যাকটিকাল বিষয় নিয়ে কাজ করতে হবে।’