অফসাইডে রোনালদোর হতাশার ম্যাচে নায়ক ফের্নান্দেস

ইউরো বাছাইয়ে পর্তুগালের প্রথম দুই ম্যাচে জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিচটেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে জালের দেখা পেলেও তৃতীয় ম্যাচে তাকে হতাশ করলো লাইন্সম্যানের বাঁশি। তিনি লক্ষ্যভেদ করলেও অফসাইডে গোলটি বাতিল হয়। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে অবশ্য বড় জয়ই পেয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা, জোড়া গোল করে নায়ক ব্রুনো ফের্নান্দেস। ৩-০ গোলে বসনিয়াকে হারিয়ে শতভাগ সাফল্য ধরে রেখেছে পর্তুগিজরা।

ম্যাচের প্রথম সুযোগ পেয়েছিল বসনিয়া। কোলাসিনাচের সঙ্গে ওয়ান-টু পাসের পর হাজিয়াহমেতোভিচের শট গোলবারের পাশ দিয়ে যায়।

আরেকবার পর্তুগিজ গোলকিপার কস্তাকে পরীক্ষা দিতে হয়েছিল। ২২ মিনিটে বারিসিচের ক্রস দূরের পোস্টে ছিল, কেউ শট নেওয়ার ছিল না। স্বাগতিক গোলকিপার বল ধরে ফেলেন।

দুই মিনিট পর জাল কাঁপান রোনালদো। কানসেলোর ক্রস থেকে লক্ষ্যভেদ করেন অধিনায়ক। তার গোল উদযাপন ভেস্তে যায় লাইন্সম্যানের অফসাইডের বাঁশিতে।

আধঘণ্টার মাথায় গোলকিপারকে একা পেয়েও বসনিয়াকে এগিয়ে নেওয়ার সুযোগ হারান অধিনায়ক জেকো। ক্রসবারের ওপর দিয়ে বল মারেন।

পেনাল্টি এরিয়া থেকে রোনালদোর বাড়ানো বলে ফেলিক্স লক্ষ্যে শট নেন। বসনিয়া গোলকিপার সেহিচ গোললাইনে থেকেই ডাইভ দিয়ে ওই শটকে কর্নার বানান।

প্রথমার্ধ শেষ হওয়ার ৬০ সেকেন্ড আগে ব্রুনো ফের্নান্দেসের ডিফেন্স চেড়া পাসে সময় নিয়ে বল গোলকিপারের ওপর দিয়ে জালে পাঠান বের্নার্ডো সিলভা।

পর্তুগাল এই জুটিতেই দ্বিতীয় গোলের দেখা পায়। ৭৭ মিনিটে সিলভার পাস থেকে নেভেসের বিপজ্জনক ক্রসে হেড করে জাল কাঁপান সিলভা।

ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে সিলভা স্কোর ৩-০ করেন। পেরেইরার ক্রস আহমেদহোজিচ হেড করে ফিরিয়ে দিলে বল তার সামনেই পড়ে, ম্যানইউ মিডফিল্ডার বুক দিলে বল নিয়ন্ত্রণে নিয়ে হাফ ভলিতে সেহিচকে পরাস্ত করেন।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান তিনটি খেলে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। আগামী মঙ্গলবার আইসল্যান্ডের মাঠে খেলবেন রোনালদোরা।