লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে সৌদি ক্লাবে ব্রাজিলিয়ান তারকা

সৌদি আরব ফুটবল আকাশে একের পর এক তারকা জ্বলছে। এবার তাতে যুক্ত হলো আরেকজন। লিভারপুল থেকে ফ্রি ট্রান্সফারে আল আহলিতে চুক্তি করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।

ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এন’গোলো কাঁতে ও এদুয়ার্দ মেন্দির পথ অনুসরণ করে ফিরমিনো সৌদি আরবে গেলেন। সেখানে চেলসি থেকে আসা মেন্দিকে সতীর্থ হিসেবে পাচ্ছেন তিনি। আল আহলির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ফিরমিনোর।

লিবারপুলে আটটি বছর কাটান ফিরমিনো। গত মৌসুমে ৩৫ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল। রেডদের সঙ্গে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইএফএল কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।