সাবেক জুভেন্টাস সতীর্থকে আল নাসরে চাননি রোনালদো!

ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক জুভেন্টাস সতীর্থ হুয়ান কুয়াদ্রাদো জানালেন, পর্তুগিজ সুপারস্টার চাননি আল নাসরে তিনি যোগ দিক।

গত সপ্তাহে চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হয়েছেন কুয়াদ্রাদো। সৌদি আরবে যাওয়ার সুযোগ পেয়েও যেতে পারেননি তিনি এবং সেটা রোনালদোর কারণে!

রোনালদো ও কুয়াদ্রাদো ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত একসঙ্গে জুভেন্টাসের জার্সিতে খেলেছেন। পরে পর্তুগিজ তারকা চলে যান ম্যানইউতে। এই বছর চুক্তি করেন আল নাসরের সঙ্গে। 

কুয়াদ্রাদো বলেছেন, ‘এই মুহূর্তে আমার এখনও খেলার প্রতি ভালোবাসা আছে এবং আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পছন্দ করি। রোনালদো ওখানে আছে এবং সে আমাকে চায় না।’

তিনি বলেন, ‘আমি ভাবনাহীন আছি, চিন্তা করছি কোনটা আমার জন্য ভালো। সিদ্ধান্ত নিতে আমি ঈশ্বরের সাহায্য চাইছি।’

কুয়াদ্রাদো যোগ করেন, ‘আমার এজেন্ট আন্দ্রে মার্টিনেজ ইউরোপে ছিলেন এবং তিনি আমার সঙ্গে বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। অবশ্যই সামনে অনেক সুযোগ আছে এবং আমরা যাচাই করবো কোনটা ভালো।’