শামসুন্নাহারকে নিয়েই এশিয়াডে খেলবে বাংলাদেশ 

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সেই দুই ম্যাচে জ্বরের কারণে ছিলেন না ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। তাকে ফেরানো হয়েছে এশিয়ান গেমসের বাংলাদেশ দলে। তবে ২২ সদস্যের  স্কোয়াডে জায়গা হয়নি নেপালের বিপক্ষে দলে থাকা সোহাগী কিসকু ও আকলিমা খাতুনের। 

এছাড়া যারা অবসর কিংবা ক্যাম্প ছেড়ে গেছেন তাদের বিবেচনায় রাখা হয়নি। যথারীতি অভিজ্ঞ ফুটবলার সাবিনা খাতুন রয়েছেন। রয়েছেন জাপানি বংশোদ্ভুত সুমাইয়াও।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে চীনের হাংজুতে শুরু হবে এশিয়ান গেমসের ১৯তম আসর।  এই  আসরে  ১৮টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। ডিসপ্লিনগুলো হলো- সুইমিং, ফেন্সিং, কাবাডি, তায়কোয়ানদো, আর্চারি, ফুটবল, কারাতে, ভারোত্তোলন, অ্যাথলেটিকস, গলফ, ব্রিজ, বাস্কেটবল, জিমন্যাস্টিকস, রোলার স্কেটিং, ক্রিকেট, হকি, শুটিং ও বক্সিং। 

বাংলাদেশ দল: রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল, নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজিম, আনাই মোগিনী, শামসুন্নাহার (সিনিয়র), মাসুরা পারভীন, আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার (জুনিয়র), মার্জিয়া, স্বপ্না রানী, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, শাহেদা আক্তার রিপা, সুরমা জান্নাত, সুমাইয়া মাতসুশিমা ও মারিয়া মান্দা।