আগামী ৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এই ক্রীড়াব্যক্তিত্ব। যার হাত ধরে দেশের প্রথম আধুনিক ক্লাব আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠা হয়েছিল। দিনটি সামনে রেখে আবাহনী লিমিটেড নানা কর্মসূচি পালন করতে যাচ্ছে।
অতীতের ধারাবাহিকতায় আসছে ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনের জন্য এবারও ক্লাব প্রাঙ্গনে সকাল হতে দিনব্যাপী বহুমাত্রিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে ক্লাব ভবনে শেখ কামালের প্রতিকৃতিতে মালা দেবেন পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা।
দিনব্যাপী পবিত্র কোরআন খতম। বিকাল ৫টায় শহীদের বর্ণাঢ্য জীবনের ওপর বিশেষ আলোচনা ও স্মৃতিচারণ। শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত।