আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে দুই নতুন মুখ

বিশ্বকাপ বাছাইয়ের আগে ৪ ও ৭ সেপ্টম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান। দুটি ম্যাচকে সামনে রেখে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষিত হয়েছে। হাভিয়ের কাবরেরার দলটিতে রয়েছেন দু’জন নতুন মুখ। একজন হলেন দীপক রায় অন্যজন সারোয়ার জামান নিপু।

দুটি প্রীতি ম্যাচ হবে বসুন্ধরা কিংস মাঠে। প্রস্তুতি শুরু হবে আগামীকাল শনিবার। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। এছাড়া আফগানিস্তান দল আসবে ২৬ আগস্ট। তারাও স্থানীয় হোটেলে থেকে অনুশীলন করবে।

বাংলাদেশ দলে প্রথমবার ‍সুযোগ পাওয়া নিপু এফসি উত্তরাতে খেলেছেন। আর দীপন খেলেছেন শেখ রাসেলে।

বাংলাদেশ দল

আনিসুর রহমান, শহিদুল আলম, মিতুল মারমা, পাপ্পু হোসেন, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হোসেন, মেহেদি হাসান, ইসা ফয়সাল, আতিকুজ্জামান, সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, আবু সাইদ, মজিবর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।