এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ থেকে বাদ পড়েছে বসুন্ধরা কিংস। এবার দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট এএফসি কাপের মূল পর্বে খেলতে হচ্ছে তাদের। বৃহস্পতিবার এএফসি’র সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র ও সূচি চূড়ান্ত হয়েছে।
দক্ষিণ এশিয়ার ক্লাবগুলো খেলবে ‘ডি’ গ্রুপে। এখানে রয়েছে ভারতের ওড়িষা এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব ও ভারতের মোহনবাগান সুপার জায়ান্ট। করোনার জন্য গতবার একটি ভেন্যুতে খেলা হয়েছিল। এবার হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে।
বসুন্ধরা কিংসের প্রথম প্রতিপক্ষ মাজিয়া। মালদ্বীপের মালেতে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অথবা ১৯ সেপ্টেম্বর। ১১/১২ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচ। ছয় ম্যাচ শেষে গ্রুপের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে খেলবে।
বসুন্ধরা কিংসের ম্যাচের সূচি
১৮/১৯ সেপ্টেম্বর : মাজিয়া-বসুন্ধরা কিংস
২/৩ অক্টোবর : বসুন্ধরা কিংস-ওড়িষা
২৩/২৪ অক্টোবর : মোহনবাগান-বসুন্ধরা কিংস
৬/৭ নভেম্বর : বসুন্ধরা কিংস-মোহনবাগান
২৭/২৮ নভেম্বর : বসুন্ধরা কিংস-মাজিয়া
১১/১২ ডিসেম্বর : ওড়িষা-বসুন্ধরা কিংস