আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৬, ১৯:৩১আপডেট : ২৩ মে ২০২৬, ১৯:৩১

এক রাউন্ড বাকি থাকতেই ঘরোয়া ফুটবল লিগের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। আজ শেষ রাউন্ডে দেখার ছিল রানার্স আপের লড়াইয়ে কে জয়ী হচ্ছে। কারণ এই লড়াইয়ে আবাহনী লিমিটেডের পাশাপাশি ছিল ফর্টিস এফসিও। যদিও শেষ পর্যন্ত সমীকরণ মেলাতে পাারেনি ফর্টিস। গাজীপুরে পিডাব্লিউডির সঙ্গে ২-২ ড্র করে তৃতীয় হয়েছে তারা। আর আরামবাগকে ৪-০ গোলে হারিয়ে রানার্স আপ হয়েছে আবাহনী। দিনের অন্য ম্যাচে মোহামেডান ৫-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। 

মানিকগঞ্জের মাঠে আবাহনীর হয়ে গোল করেছেন এমেকা ওগবাহ, সুলেমানে দিয়াবাতে ও শেখ মোরসালিন। একটি ছিল আত্মঘাতী।  

লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরাও এদিন মাঠে নেমেছিল। তারা অবনমিত হওয়া ফকিরেরপুল ইয়াংমেনসকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। 

আজকের ম্যাচের  আগ পর্যন্ত আবাহনী ও ফর্টিসের পয়েন্ট ছিল ৩৪। গোল ব্যবধানও ছিল সমান ১৮। শেষ পর্যন্ত ফর্টিস ড্র করায় আর কোনও সমীকরণের প্রয়োজন পড়েনি। তাতে ৩৭ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার রানার্স আপ হয়েছে আবাহনী। বসুন্ধরার সংগ্রহ ৪১। তৃতীয় হওয়া ফর্টিসের সংগ্রহ ৩৫ পয়েন্ট। গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান ২৩ পয়েন্ট নিয়ে এবার পঞ্চম হয়েছে। 

/এফআইআর/ 
সম্পর্কিত
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
আবারও ঢাকার মাঠে ব্রাজিলের রবসনকে দেখা যাবে 
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
সর্বশেষ খবর
বিদেশ যাওয়ার আগে ‘ডলার এন্ডোর্সমেন্ট’ কি বাধ্যতামূলক, কীভাবে করবেন
বিদেশ যাওয়ার আগে ‘ডলার এন্ডোর্সমেন্ট’ কি বাধ্যতামূলক, কীভাবে করবেন
স্কুলের খাবার খেয়ে আবারও অসুস্থ শিক্ষার্থীরা, তদন্তে কমিটি
স্কুলের খাবার খেয়ে আবারও অসুস্থ শিক্ষার্থীরা, তদন্তে কমিটি
দল বেঁধে ভ্রমণে যাওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
দল বেঁধে ভ্রমণে যাওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
রাউটার রিস্টার্ট করলে কি স্পিড বাড়ে?
রাউটার রিস্টার্ট করলে কি স্পিড বাড়ে?
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন