চ্যাম্পিয়নস লিগে কঠিন গ্রুপে পিএসজি

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। গ্রুপ ‘এফ’-এ পিএসজির সঙ্গে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেড। 

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড গত আসরে খেলতেই পারেনি। এবার ফিরে তারা ‘এ’ গ্রুপে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গী হয়েছে। তাদের অপর গ্রুপ সঙ্গী কোপেনহেগেন ও গেলাতেসারে। 

দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা অবশ্য তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। রিয়ালের সঙ্গী নাপোলি, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন। বার্সার সঙ্গী পোর্তো, শাখতার ও অ্যান্টওয়ের্প।  

বৃহস্পতিবার ড্র অনুষ্ঠিত হয়েছে মোনাকোয়। গ্রুপ পর্বের খেলা শুরু হবে ১৯-২০ সেপ্টেম্বর। শেষ হবে ১২-১৩ ডিসেম্বর। ফেব্রুয়ারিতে শুরু নকআউট পর্ব। ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ফাইনাল। 

ড্রয়ের পর কে কোন গ্রুপে

গ্রুপ ‘এ’ - বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, এফসি কোপেনহেগেন, গেলাতেসারে
গ্রুপ ‘বি’- সেভিয়া, আর্সেনাল, পিএসভি আইন্দোভেন, লঁস
গ্রুপ ‘সি’- নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ ‘ডি’- বেনফিকা, ইন্টার মিলান, সলজবুর্গ, রিয়াল সোসিয়েদাদ
গ্রুপ ‘ই’- ফেইনুর্ড, অ্যাতলেতিকো মাদ্রিদ, লাৎসিও, সেল্টিক
গ্রুপ ‘এফ’- পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড
গ্রুপ ‘জি’- ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়ং বয়েজ
গ্রুপ ‘এইচ’- বার্সেলোনা, এফসি পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়্যাল অ্যান্টওয়ের্প