আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৬, ১২:২৩আপডেট : ০৬ মে ২০২৬, ১২:৫৯

মঙ্গলবার স্মরণীয় এক রাত উপহার দিয়েছে আর্সেনাল। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে। দলের অসামান্য কীর্তিতে উচ্ছ্বসিত কোচ মিকেল আর্তেতা। 

প্রথমার্ধের ঠিক আগে অধিনায়ক বুকায়ো সাকার গোল থেকেই ভাগ্য নির্ধারিত হয়েছে। তার একমাত্র গোলে দুই লেগ মিলিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারায় আর্সেনাল। 

ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি কিংবা বায়ার্ন মিউনিখ। আগামী ৩০ মে বুদাপেস্টে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এর এক সপ্তাহ আগেই ২২ বছর পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আশা করছে লন্ডনের ক্লাবটি।

অবশ্য এদিন অ্যাতলেতিকোর বিপক্ষে শেষ বাঁশি বাজতেই মাঠে দৌড়ে গিয়ে খেলোয়াড়দের জড়িয়ে ধরেন আর্তেতা। এরপর গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গেও উদযাপনে অংশ নেন। ম্যাচটিকে তিনি আখ্যা দিয়েছেন ‘অবিশ্বাস্য এক রাত’ হিসেবে। পরে বলেছেন, ‘এই ক্লাবের সঙ্গে যুক্ত সবার জন্য আমি যতটা খুশি ও গর্বিত, তার চেয়ে বেশি হওয়া সম্ভব না। আমাদের লক্ষ্য আর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই একই জায়গায় ছিলাম।’

অপ্টা জানিয়েছে, এই জয়ের ফলে এক মৌসুমে সর্বোচ্চ জয়ের ক্লাব রেকর্ডও স্পর্শ করেছে আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা এখন পর্যন্ত ৪১টি ম্যাচ জিতেছে। যা ১৯৭০-৭১ মৌসুমের ৫৫ বছর পুরোনো রেকর্ডের সমান।

/এফআইআর/
সম্পর্কিত
বার্সার চ্যাম্পিয়ন্স লিগ সূচি প্রকাশ
‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার’ থেকে চ্যাম্পিয়ন্স লিগে সাবাহ কোচের অবিশ্বাস্য যাত্রা
ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম ট্রফি আর্সেনালের
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?