তাহলে উরুগুয়ে দলে লুইস সুয়ারেজ, এদিনসন কাভানির প্রয়োজন ফুরিয়েই গেলো? সর্বশেষ ঘটনা যেন তারই ইঙ্গিত। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই রাউন্ডের ম্যাচে অভিজ্ঞ দু’জনকে রাখেননি কোচ মার্সেলো বিয়েলসা। দুই স্ট্রাইকারকে বাদ দিয়ে দল ঘোষণা করেছেন তিনি।
শুরুতে দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ে লাতিন অঞ্চলের বাছাইয়ে চিলিকে আতিথ্য দেবে। ম্যাচটা মাঠে গড়াবে শুক্রবার। চারদিন পর মুখোমুখি হবে ইকুয়েডরের।
সুয়ারেজ উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার। তার গোল ৬৮টি। তার চেয়ে দশটি গোল কম নিয়ে দুইয়ে অবস্থান কাভানির। দুজনেই সর্বশেষ চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন।