ফিফার নতুন প্রেসিডেন্ট ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উয়েফার মহাসচিব গিয়ান্নি ইনফান্তিনো। সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারের উত্তরসূরি হবেন সুইস এই ফুটবল কর্মকর্তা।গিয়ান্নি ইনফান্তিনো
শুক্রবার জুরিখে ফিফার সদর দফতরে দ্বিতীয় রাউন্ডে গড়ানো ভোটাভুটিতে ১১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইতালিয়ান বংশোদ্ভূত ৪৫ বছর বয়সী ইনফান্তিনো। বাহরাইনের শেখ সালমান বিন এব্রাহিম আল-খলিফা দ্বিতীয় সর্বোচ্চ ৮৮টি ভোট পান।

এর আগে প্রথম রাউন্ডে ইনফান্তিনো সর্বোচ্চ ৮৮ ভোট পান। আর শেখ সালমান পান ৮৫ ভোট। নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে জিততে মোট ভোটের দুই-তৃতীয়াংশ ভোট পেতে হতো কাউকে। কিন্তু সেটা না হওয়ায় দ্বিতীয় রাউন্ডে গড়ায় ভোটাভুটি। তাতে জিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট হলেন ইনফান্তিনো। 

ইনফান্তিন উয়েফার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০০ সাল থেকে‌ই তিনি ইউরোপের সর্বোচ্চ সংস্থাটির সঙ্গে যুক্ত। এর আগে শুক্রবার ফিফাকে দুর্নীতিমুক্ত করতে এবং এর কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতে সংস্কার প্রস্তাব পাস হয়। ফিফার সদরদপ্তর জুরিখে জরুরি সাধারণ সভায় ভোট গ্রহণের মাধ্যমে ওই সংস্কার প্রস্তাবটি পাস হয়।

/এমআর/