সাবেক ফুটবলার মসিহ সালাম আর নেই

ফুটবলার মসিহ সালাম। (ছবি নাজমুল আমিন কিরণ)মাঠের ফুটবলার বিদায় নিলেন মাঠেই। ৫১ বছর বয়সে বিদায় নিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও চট্টগ্রামের কৃতি সন্তান মসিহ সালাম ( ইন্না.....রাজিউন)।
শনিবার চট্টগ্রামে ইন্তেকাল করেন জাতীয় দলের সাবেক এই ফরোয়ার্ড। চট্টগ্রাম ক্লাবে সিক্স-এ সাইড ফুটবল ম্যাচ খেলছিলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই ফুটবলার। বিকেল ৪টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সাবেক এই ফুটবলারের জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার মসিহ সালামের ছেলে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর দাফন করার কথা।
তার মৃত্যুতে কানাডা প্রবাসী সাবেক জাতীয় ফুটবলার এফ আই কামাল, মিজান, মামুন জোর্য়াদার, রুমি রিজভী করিম, মোহাম্মদ রকিব ও কানাডা প্রবাসী সাংবাদিক মোশাররফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

/আরএম/এফআইআর/