স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে নতুন মৌসুম শুরু হয়েছে। উদ্বোধনী দিনে জয় পেয়েছে দেশের অন্যতম জনপ্রিয় দল আবাহনী লিমিটেড ও পুলিশ এফসি। এছাড়া ড্র করেছে শেখ রাসেল ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে শুরুর ম্যাচে আবাহনী জয়ের দেখা পেয়েছে। প্রথমার্ধের দেওয়া দুই গোলেই আকাশী-নীল জার্সিধারীরা বিমান বাহিনীর বিপক্ষে জয় নিশ্চিত করেছে।
আবাহনী লিমিটেডের হয়ে নাবীব নেওয়াজ জীবন ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে শুরুতে দলকে এগিয়ে নেন। জাতীয় দলের মিডফিল্ডার রবিউল ইসলাম প্রথমবারের মতো আবাহনীতে খেলতে এসে গোলের দেখা পেলেন। ৩৬ মিনিটে রবিউল ব্যবধান বাড়ান। বিরতির পরও একই স্কোরলাইন রেখে মাঠ ছেড়েছে আবাহনী।
বসুন্ধরা কিংস এরেনায় শেখ রাসেল গোলশূন্য ড্র করেছে ১০ জনের রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে।
মুন্সীগঞ্জেরর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশ এফসি ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়।
কারিপভ ২৩ মিনিটে ও গার্সিয়া ৬৭ মিনিটে গোল করে পুলিশের জয় নিশ্চিত করেছেন।