আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সেন্টু আর নেই। আজ শনিবার বিকাল ৩টায় উত্তরায় নিজ বাসভবনে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ সংগঠক।
মৃত্যুকালে এক ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সেন্টুর মৃত্যুতে আবাহনী লিমিটেডের পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এছাড়া ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, সেন্টুর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে ক্লাবের পতাকা আগামী তিন দিন অর্ধনমিত রাখা হবে।