চ্যাম্পিয়নস লিগ

শেষ ষোলোতে ম্যানসিটি, রিয়াল যাদের সঙ্গে লড়বে

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র হয়ে গেলো সোমবার। চূড়ান্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি কার সঙ্গে লড়বে, আর রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ কোন দলের মুখোমুখি হবে।

বর্তমান ইউরোপ সেরা ক্লাব ম্যানসিটি খেলবে এফসি কোপেনহেগেনের মাঠে। আর রিয়ালও খেলবে প্রতিপক্ষের মাঠে। তারা লড়বে লাইপজিগের সঙ্গে। 

পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। প্যারিস সেন্ট জার্মেইর লড়াই হবে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। আর্সেনালের খেলা হবে এফসি পোর্তোর বিপক্ষে। দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড যথাক্রমে লড়বে লাৎসিও ও পিএসভি আইন্দহোভেনের সঙ্গে। ইন্টার মিলানের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।

শেষ ষোলোর প্রথম লেগের খেলাগুলো হবে ১৩, ১৪, ২০ ও ২১ ফেব্রুয়ারি। ফিরতি লেগে দলগুলো লড়বে ৫, ৬, ১২ ও ১৩ মার্চ। 

২০২৪ সালের ১ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ফাইনাল।

শেষ ষোলোর সূচি

এফসি পোর্তো-আর্সেনাল

নাপোলি-বার্সেলোনা

পিএসজি-রিয়াল সোসিয়েদাদ

ইন্টার মিলান-অ্যাটলেটিকো মাদ্রিদ

পিএসভি আইন্দহোভেন-বরুসিয়া ডর্টমুন্ড

লাৎসিও-বায়ার্ন মিউনিখ

এফসি কোপেনহেগেন-ম্যানচেস্টার সিটি

লাইপজিগ-রিয়াল মাদ্রিদ