খেলোয়াড় জালিয়াতির অভিযোগে কিছুদিন আগে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল। শাস্তির বিরুদ্ধে আপিলও করেছিল সংস্থাটি। বাফুফের আপিল কমিটি বিকেএসপির আবেদন পর্যালোচনা করে তাদের শাস্তি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
আব্দুল মুয়ীদ চৌধুরির সভাপতিত্বে আপিল কমিটি বিকেএসপির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও মওকুফ করেছে। এছাড়া বিকেএসপির দুই কোচকে শাস্তি দিয়েছিল ফেডারেশন। আপিল কমিটি সিনিয়র কোচ শাহেনুরকে নিষ্কৃতি দিলেও রবিউল ইসলামের শাস্তি ও জরিমানা বহাল রেখেছে ।
এছাড়া আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলামের শাস্তির মেয়াদও কমানো হয়েছে।