নতুন মৌসুম শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে। এটি শুরু হবে ৩০ মার্চ। টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই শুরু হবে বিপিএল ফুটবল।
সাধারণত ফেডারেশন কাপ দিয়েই শুরু হতো ফুটবল মৌসুম। তবে এবার এটি অনুষ্ঠিত হচ্ছে লিগের পরে।
এছাড়া বাফুফে আগামী ২৭ মার্চ থেকে দেশব্যাপী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের ৬৪টি জেলাকেই এ টুর্নামেন্টে খেলাতে আগ্রহী বাফুফে। গতবার ৫২ টি জেলা খেলেছিল এক সময়ের সাড়া জাগানো এই ফুটবল আসরে। এবারের আসরে খেলা হবে ৮টি ভেন্যুতে।
উল্লেখ্য, পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগও চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সমান্তরালে।
/আরএম/এফআইআর/