টটেনহ্যাম হটস্পারে এক দশক কাটানোর পর বায়ার্ন মিউনিখে এসেছিলেন ধারে খেলতে। গত জানুয়ারিতে চুক্তি করেন, যা শেষ হতো এই মৌসুমে। কিন্তু চুক্তিপত্রে উল্লেখিত নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলায় তাকে পাকাপাকিভাবে নিজেদের করে নিলো টানা ১১ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
শনিবার ডায়ারের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। বায়ার্নের ক্রীড়া বোর্ড সদস্য ম্যাক্স এবার্ল জানান, ৩০ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার রক্ষণে দারুণ সমর্থন দিয়েছেন।
এখন পর্যন্ত ডায়ার বুন্দেসলিগায় সাত ম্যাচ খেলেছেন, পাঁচ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। টটেনহ্যামে দীর্ঘদিন খেলা হ্যারি কেইনকে নতুন ক্লাবেও সতীর্থ হিসেবে পেয়েছেণ তিনি। চুক্তির মেয়াদ বাড়ানোর পর ডায়ার বলেছেন, ‘আমি মিউনিখে সুখী। এখন আমার ভবিষ্যৎ নিশ্চিত হলো। এখন ক্লাবের জন্য ভালোভাবে খেলায় মন দিতে পারবো। এখন যদিও কঠিন সময় চলছে, তারপরও ক্লাবের ম্যাচ জয়ে, প্রতিযোগিতা জেতাতে অবদান রাখতে চেষ্টা করবো।’
টানা ১১ বছরের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন এই মৌসুমে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ হাতে রেখে তাদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে বায়ার লেভারকুসেন।