কেইনের হ্যাটট্রিকে লাইপজিগকে গুঁড়িয়ে দিলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ০৯:১৫আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৯

হ্যারি কেইনের হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা ট্রফি ধরে রাখার মিশন শুরু হলো উড়ন্ত জয়ে। শুক্রবার তারা আরবি লাইপজিগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে।

হাফটাইমের পর ১৫ মিনিটের স্পেল ছাড়া বাভারিয়ানরা পুরো ম্যাচে দাপট দেখায়, যখন আন্তোনিও নুসা অতিথিদের হয়ে একটি গোল শোধ দেওয়ার কাছে ছিলেন। তার একটি গোল বাতিলও হয়।

বুন্দেসলিগা অভিষেকে লুইস দিয়াজ এদিন কেইনের হ্যাটট্রিকে দুটি গোল বানিয়ে দেন। ম্যাচে দ্বিতীয় গোলও করেন এই ২৮ বছর বয়সী কলম্বিয়ান ফরোয়ার্ড। ফ্রান্সের ২৩ বছর বয়সী মিডফিল্ডার মিখায়েল অলিসে করেন জোড়া গোল।

২৭তম মিনিটে গোলমুখ খোলেন অলিসে। পাঁচ মিনিট পর স্বাগতিক ভক্তদের উল্লাসে মাতান দিয়াজ। কেন ও সার্জ গিন্যাব্রির সম্পৃক্ততায় তার গতিময় শটে বল ক্রসবারের নিচে লেগে জাল কাঁপায়।

দুই মিনিট পর অলিসে তার দ্বিতীয় গোল করেন। গিন্যাব্রির ডিফেন্স চেড়া পাসে ফরাসি উইঙ্গার আবার জালের দেখা পান। 

বিরতির পর লাইপজিগ ঘুরে দাঁড়ানোর আভাস দেয়। নতুন ক্লাবের হয়ে বুন্দেসলিগায় অভিষিক্ত ছয় কোচের একজন ওলে ওয়ের্নার। বিরতিতে তিনি দলকে তাঁতিয়ে দেন। যদিও কেইন নিজেকে শেষ অর্ধে খুঁজে পাওয়ায় বিধ্বস্ত হতে হয়েছে লাইপজিগকে।

৬৩ মিনিটে দিয়াজের পাস ধরে পিটার গুলাকসিকে পরাস্ত করেন কেইন। ৬৮ মিনিটে বায়ার্ন কোচ ভিনসেন্ত কম্পানি চারটি পরিবর্তন আনলেও লাইপজিগ সুবিধা নিতে পারেনি।

৭৪তম মিনিটে আবার দিয়াজের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। চার মিনিট পর মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেন ইংল্যান্ড অধিনায়ক।

/এফএইচএম/
সম্পর্কিত
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৬)
সেমিতে বায়ার্ন, আর্সেনাল 
বায়ার্নকে প্রথমবার হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেনফিকা
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?