মেসি-রোনালদো তর্কে ভারতে খুন হলেন এক ভক্ত

কে বিশ্বসেরা- মেসি নাকি রোনালদো। এমন তর্কে ভারতে বন্ধুর হাতেই খুন হয়েছেন এক ব্যক্তি।  
ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। ভারতীয় পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী নাইজেরিয়ান নাগরিক মাইকেল চুকুওয়ামা আরেক নাইজেরীয় ৩৪ বছর বয়স্ক ওবিনা দুরুমচুক্কুকে হত্যা করেন। শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অনুষ্ঠানে তারা ফুটবল খেলোয়াড়দের নিয়ে কথা বলছিলেন। একজন ছিলেন মেসির ভক্ত, আরেকজন রোনালদোর ভক্ত। কথাবার্তার এক পর্যায়ে সেটি বিতণ্ডায় রূপ নেয়। একসময় নিহত ওবিনা অপর ব্যক্তির মুখের দিকে একটি গ্লাস ছুঁড়ে মারেন। গ্লাসটি ভেঙে যায় এবং মাইকেলও কিছুটা আহত হন। এরপরই মাইকেল ওই ভাঙা গ্লাস দিয়ে ওবিনার দেহে মারেন। আর ওই আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান ওবিনা।

/এফআইআর/